বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
৯ নভেম্বর থেকে কমছে ক্যানসারের ওষুধের দাম

৯ নভেম্বর থেকে কমছে ক্যানসারের ওষুধের দাম

ক্যানসারের চিকিৎসা আরও সাশ্রয়ী করতে ভারত ১৩৭টি ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্যসীমা কার্যকর হবে আগামী ৯ নভেম্বর থেকে। শনিবার দেশটির রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয় জানায়, ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যের (এমআরপি) ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না বিক্রেতারা। দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এ ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এই সিদ্ধান্তের আওতায় আসবে। ২০১৯ সালে প্রথমবারের মতো ৪২টি ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে আনে ভারত সরকার। এতে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। এবার সেই উদ্যোগের আওতা আরও বাড়ানো হলো।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream