শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন চলছে

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন চলছে

আসন্ন ফিফা আসিয়ান কাপ ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গোছানোর কাজ জোরকদমে শুরু করেছেন প্রধান কোচ টমাস ডুলি।  ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ট্রায়াল ও অনুশীলনের পারফরম্যান্স মূল্যায়ন করে ইতোমধ্যেই ৬ জন ফুটবলারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।   অনুশীলন ও ট্রায়ালের পর স্কোয়াড ছোট করার প্রক্রিয়ায় এখন পর্যন্ত বাদ পড়েছেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন। আজ শুক্রবার আরো একজনকে বাদ দেয়ার কথা রয়েছে।মূলত ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইতালির দেবজিৎ সরকার ও কানাডার ইয়াসার তাহমিদকে প্রাথমিক দলে ডাকা হয়েছিল। তবে দেবজিৎ ও ইয়াসার শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারেননি।অন্যদিকে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন ইসা ফয়সাল। একই সফরে দলের সাথে ছিলেন কাজেম শাহ ও তাজ উদ্দিন। আর রাব্বি হোসেন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে।আসিয়ান কাপ সামনে রেখে এখন চূড়ান্ত দল গুছিয়ে নিচ্ছেন ডুলি। আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।গোলরক্ষক:মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাইফ আমির কেরাওয়ালা।ডিফেন্ডার:তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও জিদান ইউসুফ।মিডফিল্ডার:জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও ইউসুফ আহমেদ।রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও শুখি ইতুফুসা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream