বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
প্রতিদিন মন ভালো রাখার উপায়

প্রতিদিন মন ভালো রাখার উপায়

আমাদের জীবনে পারিবারিক টানাপোড়ন , কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততাসহ দৈনন্দিন জীবনের নানা ঘটনায় কখনও কখনও উদ্বেগ আর দুশ্চিন্তায় মন ভারী হয়ে উঠে। কিছু অভ্যাস আয়ত্ত করতে পারলে এসব দূরে সরিয়ে রাখা যায়। যেমন- ৪-৭-৮ পদ্ধতিতে শ্বাস নিন এই পদ্ধতিতে শ্বাস নিলে হৃৎস্পন্দন কমে আসে। মানসিক চাপও দ্রুত কমে যায়। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করার সংকেত পাঠায়, এর ফলে মন স্থির হয়। রোদে দাঁড়ান কিছুক্ষণ প্রাকৃতিক আলো গায়ে লাগালে সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা ফিল গুড হরমোন নামে পরিচিত। এতে মন ভালো লাগে। বাইরে সম্ভব না হলে জানালার কাছে দাঁড়ান। রোদ এসে গায়ে লাগলে সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যেতে পারে।  কাঁধ ঘোরান কাঁধের পেশি শিথিল করলে পিঠের উপরের অংশের আরাম হয়। এর ফলে শরীরে জমে থাকা চাপ কমে। কয়েক সেকেন্ড এই ব্যায়াম করলে শরীর হালকা অনুভব হবে।  এক গ্লাস পানি পান করুন শরীরে পানির ঘাটতি হলে অনেক সময় শরীরের শক্তি কমে যায়, খিটখিটে ভাব হয়। এক গ্লাস পানি পান করলে শরীর সতেজ হয়। মস্তিষ্কও জেগে ওঠে।  এক মিনিট নিজের প্রশংসা করুন আমি আজ আমার সেরাটা দিচ্ছি- নিজেকে এমন ইতিবাচক কথা। দেখবেন নিজের প্রতি সহৃদয়তা আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেবে।  পছন্দের কোনও গন্ধ নিন কফি, পারফিউম বা এসেনশিয়াল অয়েলের সুগন্ধ মস্তিষ্কের আবেগ কেন্দ্রকে সক্রিয় করে। পছন্দের গন্ধ মুহূর্তে মনের মধ্যে আরাম এবং ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। সূত্র: এশিয়াননেট

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream