বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে

ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুইটি অভিযানে ১,১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার হোগলাকান্দি আমতলা ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৪০) ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকার রাজন মোল্লা (৩৮)। জেলা গোয়েন্দা শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা গ্রামের মুন্সীরহাট টু চরডুমুরিয়াগামী রাস্তার পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনের পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় দেলুকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন নয়াগাঁও বিল্লাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাজনকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওসি জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream