সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে শিল্পী অনুশ্রীর দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগীতচর্চার জন্য তাকে একটি হারমোনিয়াম উপহার দেন তিনি।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিভা বিকাশের পরামর্শ দেন।সাক্ষাতের একপর্যায়ে নতুন হারমোনিয়ামে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুশ্রী।জানা গেছে, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সে একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা জানায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই তাকে ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।অনুশ্রীর বাবা বলেন, প্রধানমন্ত্রী তাদের ডেকে মেয়েকে উৎসাহ দেবেন, এমনটি তারা কল্পনাও করেননি। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক উদ্যোগের কথা শুনেই অনুশ্রীর মনে বিশ্বাস জন্মেছিল যে, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যাবে।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং উপহার হিসেবে হারমোনিয়াম পাওয়ায় অনুশ্রী ও তার পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের ভাষ্য, এই স্বীকৃতি ও উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।
নদী দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে গাফিলতির কোনো অবকাশ নেই: প্রধানমন্ত্রী
নদীদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নদীর দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ বিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ কমাতে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং ঢাকার আশপাশের অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত পরিস্থিতি, দূষণের উৎস, বিদ্যমান সমস্যা এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ সময় শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন
মালয়েশিয়ার বিভিন্ন শিল্প ও সেবাখাতে শ্রমিক সংকট দূর করতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ লক্ষ্যে জমে থাকা প্রায় ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানান, মানবসম্পদ মন্ত্রণালয়কে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিকের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা যায়।এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।
সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের পৈতৃক নিবাসে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করার পর বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ আরও জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।এদিন দিল্লিতে অনুষ্ঠিট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেক সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর পাওয়া গেলেও সাকিবের বাড়িতে এই প্রথম এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠল।
দাবি আদায়ে লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমীর
দাবি আদায়ে লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমীর
জুলাইয়ের বিভিন্ন পক্ষের অবদান স্মরণ না করায় প্রস্থান করলেন আখতার হোসেন
বিএনপির উদ্দেশে কঠোর বার্তা দিলেন মা মু/নুল হক
শেখ মুজিবকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারতবন্ধু: নাসীরুদ্দীন পাটওয়ারী