শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে শিল্পী অনুশ্রীর দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগীতচর্চার জন্য তাকে একটি হারমোনিয়াম উপহার দেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিভা বিকাশের পরামর্শ দেন।

সাক্ষাতের একপর্যায়ে নতুন হারমোনিয়ামে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুশ্রী।

জানা গেছে, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সে একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা জানায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই তাকে ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।

অনুশ্রীর বাবা বলেন, প্রধানমন্ত্রী তাদের ডেকে মেয়েকে উৎসাহ দেবেন, এমনটি তারা কল্পনাও করেননি। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক উদ্যোগের কথা শুনেই অনুশ্রীর মনে বিশ্বাস জন্মেছিল যে, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং উপহার হিসেবে হারমোনিয়াম পাওয়ায় অনুশ্রী ও তার পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের ভাষ্য, এই স্বীকৃতি ও উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার