শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী এবার সত্যিই কারাগারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী এবার সত্যিই কারাগারে

জনপ্রিয় গান ‘আমি বন্দী কারাগারে’-এর শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশী চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে কারাগারে গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন মুজিব পরদেশীকে।

রায়ের পর থেকে মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী এবার সত্যিই কারাগারে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জনপ্রিয় গান ‘আমি বন্দী কারাগারে’-এর শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশী চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে কারাগারে গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন মুজিব পরদেশীকে।

রায়ের পর থেকে মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার