শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম

গ্যাসের দাম বাড়ানো হলে সরকার জনরোষের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়মুখী ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশের বাধার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছে।

তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তার দাবি, দেশের মানুষকে জিম্মি করে কোনো ধরনের মুনাফাভিত্তিক সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তার ভাষ্য, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও অগ্রগতি হয়নি।

তিনি দাবি করেন, বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের কারণে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের অভাব ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর আগের তুলনায় বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটছে।

তিনি জানান, দাবি আদায়ে প্রয়োজনে ভবিষ্যতে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গ্যাসের দাম বাড়ানো হলে সরকার জনরোষের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়মুখী ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশের বাধার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছে।

তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তার দাবি, দেশের মানুষকে জিম্মি করে কোনো ধরনের মুনাফাভিত্তিক সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তার ভাষ্য, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও অগ্রগতি হয়নি।

তিনি দাবি করেন, বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের কারণে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের অভাব ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর আগের তুলনায় বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটছে।

তিনি জানান, দাবি আদায়ে প্রয়োজনে ভবিষ্যতে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার