Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় জামায়াতের উদ্যোগে ২ জনকে ওমরা, ৯টি বাইসাইকেলসহ ৫০টি পুরস্কার বিতরণ

Bangla FMbyBangla FM
৮:০৪ am ২১, জুন ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0


মোঃ হাবিবুর রহমান, জেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত সীরাত বিষয়ক রচনা, কুইজ ও হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় শহরের দাওয়াত কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আ.স.ম. সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম।

প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইন।

প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে ২ জনকে ওমরা হজের টিকিট, ৯ জনকে বাইসাইকেল ও মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ ও বাস্তবায়নের আহ্বান জানান। সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল (সা.)-এর শিক্ষা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Tags: নওগাঁবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম