Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে নির্মাণাধীন বাড়ির মাটি খুঁড়ে রকেট লাঞ্চার শেল উদ্ধার

Bangla FMbyBangla FM
১:২৬ pm ২৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজারে একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত রকেট লাঞ্চার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে মাটি কাটার সময় শ্রমিকরা শেলটি দেখতে পান।

শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে মির্জাপুর পুলিশ ফাঁড়িতে জানান। ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন এবং বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে অবহিত করেন।

পরে তাঁর তত্ত্বাবধানে এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রকেট লাঞ্চার শেলটি নিরাপদে অপসারণ করে। দুপুরে মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি খোলা মাঠে সেটি ধ্বংস করা হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক জানান, “শেলটি পুরোনো হলেও এটি বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম