Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরের হরকলিতে বক্সকাটিংয়ে ভিটির বদলে মাটি ফেলার অভিযোগ

Bangla FMbyBangla FM
২:১৮ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের হরকলি গ্রামে এক কিলোমিটার রাস্তার বক্সকাটিং করে ভিটিবালুর পরিবর্তে বাঁশঝাড় থেকে আনা মাটি ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে রাস্তা চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের কর্মীরা এক মিডিয়া কর্মীকে ম্যানেজ করে এ ধরনের কাজ করছে। এর ফলে হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুলগামী শিশুরা চরম দুর্ভোগে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, হরকলি গ্রামের রাস্তা থেকে বিশ্বরোড পর্যন্ত এক কিলোমিটার রাস্তার মাঝ বরাবর বালুর বদলে মাটি ফেলা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ওই মাটি কাদায় পরিণত হয়ে পুরো পথ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আশপাশের চারটি গ্রামের অন্তত ১০-১২ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে হাট-বাজার এবং স্কুলগামী হয়ে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “ঠিকাদার যাদের কাজ দিয়েছে তারা উঠতি বিএনপি। গ্রামের মানুষ এদের পছন্দ করে না। এদের গালিগালাজের অভ্যাস থাকায় কেউ প্রতিবাদ করেনি।”

কাজটি বাস্তবায়নকারী ঠিকাদার মিঠু বলেন, “এটা হওয়ার কথা নয়, আমি ব্যবস্থা নিচ্ছি।”

এলজিইডির উপজেলা প্রকৌশলী হায়দার জামানও জানান, “আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

অন্যদিকে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “সাংবাদিক হিসেবে তথ্যগুলো উপস্থাপন করুন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভিটি বালুর পরিবর্তে মাটি ফেলা হলে রাস্তা টেকসই হবে না, সামান্য লাভের জন্য জনগণের বড় ক্ষতি হতে পারে।”

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম