Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের জৈন্তাপুরে অবৈধ পণ্য বহনে বাধা দেয়ায় হামলা : আহত ৫

Bangla FMbyBangla FM
১:১০ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সিলেট ব্যুরো:-

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়ার একটি ফল বাগানের ভিতর দিয়ে চোরাকারবারিদের পণ্য বহনে বাধা দেয়ায় বাগানের মালিকের উপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার (১০ ফেবুয়ারী) রাত অনুমান সাড়ে আট ঘটিকার সময় জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের অর্ন্তগত আসামপাড়া মৌজার আদর্শগ্রাম খরম পুরস্থ বাদীর লিজকৃত সুপারী, ফলদ ও বনজ গাছের বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান মালিক জৈন্তাপুর নেয়াখাই গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুর রউফ (দুলাল) (৪২), বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে জৈন্তাপুর মডেল থানায় ২২ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।


মামলা সুত্রে জানা যায়, আব্দুর রউফ ও তার পার্টনাররা মিলে আসামপাড়া মৌজায় অন্যের ভুমি আট বছরের জন্য লিজ নিয়ে সেখানে সুপারী, লেবু, কমলা, আমসহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের বাগান করে আসছেন।
অপর দিকে আসামীরা আওয়ামীলীগের বিভিন্ন পদধারী নেতাকর্মী, সন্ত্রাসী ও চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ গরু, মহিষ মাদকদ্রব্যসহ চোরাই পণ্যের ব্যবসা করিয়া আসছে।

আসামীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ চোরাই পণ্য লিজকৃত বাগানের ভিতর দিয়া আনা নেওয়া করার কারনে ফল বাগান নষ্ট হচ্ছিল। বাদী ও তার পার্টনারগন বিবাদীদের বাধা নিষেধ করা স্বত্বেও বাদীকে বিভিন্নরখম ভয়ভীতি দেখিয়ে  জোরকরে বাগানের ভিতর দিয় অবৈধ ভারতীয় মালামাল বহন করছিল।
এরি ধারাবাহিকতায় ঘটনার রাতে আসামীরাসহ অজ্ঞাত নামা আরো ৪০/৫০ জন মিলিত হয়ে ভারতীয় গরু, মহিষ, মাদকদ্রব্য বাগানের ভিতর দিয়ে বহনকালে বাধা দিলে বাদীসহ অন্যান্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এতে বাদীসহ তবারক আলী, এনাম আহমদ, মোয়াজ্জেম হোসেন ও আব্দুর রহিম আহত হন। এসময় আসামীরা নগদ প্রায় আড়াইলাখ টাকা,  একটি পালসার, একটি  হিরো গ্লামার ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল নিয়ে যায়।

পরবর্তীতে আহতদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  আহতদের মধ্যে এনাম আহমদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আব্দুর রউফ (দুলাল) বাদী হয়ে জৈন্তাপুর থানায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে  ২২ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন।


মামলায় আসামীরা হলেন, মিজান আহমদ (রুবেল) (৩৫) (ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী), আব্দুস ছাত্তার (৩৮) (যুবলীগ নেতা), সোলেমান আহমদ কন্টু (৫০) (আওয়ামীলীগ নেতা), রাশেদ আহমদ (৩০) (ছাত্রলীগ নেতা), শাহিন আহমদ (৩৬) (যুগ্ম আহবায়ক, জৈন্তাপুর উপজেলা যুবলীগ), আব্দুল জব্বার (৪৫) (যুবলীগ নেতা), বারেক আহমদ (৪০) (যুবলীগ নেতা),  ইসমাইল আলী (৪০) (সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ), আব্দুল জলিল (৩০) (যুবলীগ নেতা), আব্দুস শহিদ (৪০) (আওয়ামীলীগ নেতা), আক্তার হোসেন (২৮), পাকি মিয়া (৩০), এমরান আহমদ (৩২), রাজিব আহমদ (২৫), সায়েম আহমদ (৩০),  মাজুল ইসলাম (২৮) (যুবলীগ নেতা), আলীম উদ্দিন (৩০) (যুবলীগ নেতা), আতাউর রহমান (৪০), আব্দুল মিয়া (২৫), ইন্তাজ আলী (৪৫) (যুবলীগ নেতা), আব্দুল মালিক (৫৩), হায়দার আলী (৩৫) সহ অজ্ঞাত নামা ৪০/৫০ জন।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্হা গ্রহন করব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম