Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জাকের পার্টির ইসলামী সম্মেলন

Bangla FMbyBangla FM
৭:৪৭ am ১১, ফেব্রুয়ারী ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 

বিশ্বওলী হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ হাসমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে চার দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন শেষ হয়েছে। 

গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) বাদ ফজর ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলের মিল মাঠে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।সম্মেলন উপলক্ষে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস লঞ্চ ট্রলার সহ বিভিন্ন যানবাহনে কাফেলা যোগে এসে সম্মেলনে অংশগ্রহণ করেন।

চার দিনের এই সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি, কুরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জেকের-আসকার ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।গতকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক, মুফতি শরিফুল ইসলাম সাইফী।

মোঃ শেখ ছোবাহান 

সদরপুর, ফরিদপুর

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিএমপির আয়োজনে নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • দৌলতপুর বাজারে পরিচ্ছন্নতা উদ্যোগে ময়লার ব্যান গাড়ি ও ডাস্টবিন বিতরণ
  • অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে রক্তাক্ত করল সিএনজিচালক
  • আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম