Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে বনিক সমিতির নির্বাচনে সভাপতি বশির সম্পাদক শাহীন

Bangla FMbyBangla FM
৩:০৬ pm ১০, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকি  উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ বশির উদ্দিন সভাপতি ও আমিনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৪জন, সহসভাপতি পদে ৫জন সাধারণ সম্পাদক পদে ৪ জন যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন সাংগঠনিক সম্পাদক পদে ৩জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । 

দপ্তর সম্পাদক পদে জি এম আবু বকর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ রাজিব, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রেজাউল করিম ও সমাজ কল্যান সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

৩১৩জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট প্রদান করেন। এতে মটর সাইকেল প্রতিকে ১৫৪ ভোট পেয়ে বশির উদ্দিন  সভাপতি ও চশমা প্রতিকে ৯৯ ভোট পেয়ে আমিনুল ইসলাম শাহীন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়।

সহ সভাপতি পদে ইয়াকুব আলী,  হাফেজ মাহবুবুর রহমান ও রাম চরন গাইন, যুগ্ম সাধারন সম্পাদক পদে সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে খাইরুল আলম কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল রানা নির্বাচিত হয়েছে।

দুমকি  উপজেলা সদরের ঐতিহ্যবাহী পীরতলা বাজার বনিক সমিতি দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত সরকারের সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সভাপতি ও সাধারন সম্পাদক পদ দখলে রেখে তাদের মনোনীত ব্যাক্তিদের নিয়ে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করতো। তাই এই ভোটকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারগন সকাল থেকে লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত
  • রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম