বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

বিশ্ব

৪ মিনিটের দৃশ্য বাদের পর সেন্সর ছাড়পত্র পেল ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’

৪ মিনিটের দৃশ্য বাদের পর সেন্সর ছাড়পত্র পেল ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্সর বোর্ডের অনুমোদন মিলেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’। তবে ছাড়পত্র পাওয়ার আগে সিনেমাটির বেশ কিছু অংশে পরিবর্তন আনতে হয়েছে বলে জানা গেছে। সংশোধনের অংশ হিসেবে প্রায় চার মিনিটের দৃশ্য বাদ দেওয়া এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্য প্রতিস্থাপন করা হয়েছে। এরপর ছবিটিকে ইউএ ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ১৪০ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের সিনেমাটি হিন্দি ভাষায় ইংরেজি সাবটাইটেলসহ মুক্তি পাবে।সিবিএফসির নির্দেশনা অনুযায়ী, সিনেমায় মাদকের ব্যবহার ও শিশু পাচার বিষয়ে সতর্কবার্তা (ডিসক্লেইমার) যুক্ত করা হয়েছে। পাশাপাশি হিন্দি শিরোনাম সংযোজনের পাশাপাশি সিনেমার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বার্তা এবং একটি স্থায়ী ধূমপানবিরোধী সতর্কবার্তাও যোগ করা হয়েছে।এ ছাড়া অডিও ও সাবটাইটেল থেকে অশ্লীল শব্দ প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়। সহিংসতার কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে, যার মধ্যে একটি দৃশ্যে সহিংসতার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। মাদক গ্রহণের একটি দৃশ্যও কাটছাঁট করা হয়েছে। পাশাপাশি সিনেমার সংগীতের সঙ্গে সামঞ্জস্য রেখে শেষের ক্রেডিটেও পরিবর্তন আনা হয়েছে।সব মিলিয়ে সিবিএফসি ৪ মিনিটের দৃশ্য বাদ এবং ২০ সেকেন্ডের দৃশ্য প্রতিস্থাপনের নির্দেশ দেয়। এসব পরিবর্তনের পরই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আওয়ারাপন ২’।

মোজতবা খামেনির নেতৃত্ব ইরানের জন্য বড় শক্তি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ সহজ না হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও মোজতবার নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর বিশেষজ্ঞদের পরিষদ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকেই তিনি দেশের নেতৃত্বে রয়েছেন।ইরান বর্তমানে ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে কড়াকড়ি, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বাস্তব বাস্তবায়নের ওপর নির্ভর করছে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা দেওয়ার পর পেন্টাগন ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।সূত্র: গালফ নিউজ

মোজতবা খামেনির নেতৃত্ব ইরানের জন্য বড় শক্তি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন

মালয়েশিয়ার বিভিন্ন শিল্প ও সেবাখাতে শ্রমিক সংকট দূর করতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ লক্ষ্যে জমে থাকা প্রায় ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানান, মানবসম্পদ মন্ত্রণালয়কে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিকের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা যায়।এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।

বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন