Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তান প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

Bangla FMbyBangla FM
১:৫৫ pm ০২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) থেকে ভারতের ভেতর থেকে চ্যানেলটি আর দেখা যাচ্ছে না। চ্যানেলে ঢুকতে গেলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন—“জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে অনুপলব্ধ।”

শুধু প্রধানমন্ত্রী নয়, এর আগেও বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যম এবং সাংবাদিকের ইউটিউব চ্যানেলও একইভাবে ব্লক করে ভারত। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি পর্যটক নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে এ ঘটনার জন্য দায়ী করে।

এ ঘটনার পর ভারত ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজসহ অন্তত ১৬টি সংবাদমাধ্যম ও সাংবাদিকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ।

পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বাতিল করে, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে এবং আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বর্তমানে দুই দেশের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করছে। এর প্রভাব পড়ছে দুই দেশের মিডিয়া, কনটেন্ট প্ল্যাটফর্ম এবং জনগণের ওপরও।

Tags: পাকিস্তান প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম