Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে খেক্কর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Bangla FMbyBangla FM
১১:০৬ am ২৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঠাকুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরপুর বাজার থেকে একটি ভ্যানে করে ময়না বাজারে যাচ্ছিলেন রাকিব। পথে ঠাকুরপুর ব্রিজ অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই খেক্কর একটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রাকিবের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান হাত ভেঙে যায়।

তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় পাঠানো হয়। তবে সকাল ১১টার দিকে পদ্মা সেতুর ওপরে উঠার আগেই অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, “খেক্করের ধাক্কায় মারাত্মক আহত রাকিবকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করে।”

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম