Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুরিপেটা

Bangla FMbyBangla FM
৪:৫৮ pm ০৬, মে ২০২৫
in অন্যান্য
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মো. কবির মোল্যা (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের একঘন্টা পর তার সমর্থকরা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বড় ভাই মো. বাবলু মাতুব্বরকে (৫৫) হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবলু মাঝারদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে ও উপজেলা স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই। এর আগে বিকাল ৩টার দিকে ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করা হয়। কবির মাঝারদিয়া গ্রামের আইজদ্দী মোল্যার ছেলে ও  মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্ব বলেন, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে যুবলীগ নেতা মুরাদের ভাই মাঝারদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ১০-১২ টি মামলা রয়েছে। ওয়ারেন্টও আছে। যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কবিরকে গ্রেপ্তারের বিষয় আমার ভাই বাবলু কিছুই জানে না। অথচ কবিরকে গ্রেপ্তার করায় তার সমর্থকরা আমার নিরহ ভাইকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।  আমি এর সঠিক বিচার চাই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর হামলার বিষয়টি খোজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়
  • বাকেরগঞ্জে নব নির্বাচিত এমপিকে নিয়ে প্রেসক্লাবের শহীদ দিবস শ্রদ্ধা
  • চলতি ফেব্রুয়ারি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী
  • মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম