Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুলে পিঠা উৎসব পালিত

Bangla FMbyBangla FM
১০:৫১ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ঘোড়াঘাট সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুলে পিঠা উৎসবে পিঠা খাওয়ার ধুম

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে দিনাজপুরের ঘোড়াঘাট সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল আয়োজন করেছে পিঠা উৎসবের। শীতে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। বিভিন্ন ফাস্ট ফুড, স্টলে বার্গার আর হরেকরকম পিজ্জার জোয়ারে হারিয়েই যেতে বসেছিল পিঠা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরশহরের সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল চত্বরে স্কুলটির ব্যবস্থাপক পরিচালক সাজ্জাদ হোসেন পারভেজ ও পরিচালনা পর্ষদের সভাপতি শাহনেওয়াজ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। চলে দুপুর ১টা পর্যন্ত।

এ সময় স্কুলটির ব্যবস্থাপক পরিচালক সাজ্জাদ হোসেন পারভেজ বলেন, সামাজিক ও অর্থনৈতিক কারণসহ নানা কারণে এখন আর সেভাবে পিঠা উৎসব হয় না। অন্তত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি। এটা একটা ভালো দিক।

এবারের উৎসবে প্রায় ৫০ পদের পিঠা নিয়ে হাজির হয়েছেন স্কুলটির শিক্ষক ও আয়োজকরা। যার মধ্যে রয়েছে—ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, চিরুনি পিঠা, জামাই পিঠা, নারিকেল সুন্দরী পিঠা, নকশি পিঠা, ঝাল পুলি পিঠা, তেলে ভাজা পিঠা, পুলি পিঠা, গাজরের ফুল পিঠা, বুটের হালুয়া পিঠা, তালের বড়া, দুধ চিতই পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। এ সময় স্কুলটির অধ্যক্ষ আশা আক্তার হরেকরকম পিঠার নামের সাথে ছোট ছোট শিক্ষার্থীদের পরিচয় করে দেন।

এদিকে নানা রকমের বাহারি পিঠার সঙ্গে উৎসব আঙিনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম