Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় তিন ছিনতাইকারী আটক

Bangla FMbyBangla FM
১১:১২ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি নামক এলাকায় সালথা-ফরিদপুর সড়কের উপর থেকে অটোরিক্সা ছিনতাইকালে তিনজনকে আটক করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে যানাযায়, গতকাল শনিবার রাত ১০ টার দিকে মেম্বারগট্টির কাছাকাছি আগুলদিয়া ব্রিজের কাছ থেকে এক ব্যাক্তির চিৎকার শুনতে পায় স্থানীয় লোকজন।পরে লোকজন এগিয়ে এসে একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছিনতাইকারীদের ঘিরে ফেলে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সালথা থানা পুলিশ তিন ছিনতাইকারীসহ অটো রিক্সাটি উদ্ধার করে সালথা থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, বিগত দিনে এই স্থানটিতে কয়েকবার ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। 

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুর থানার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আঃ আজিজ মোল্যা (৩৫) ও একই উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামের আহাদ আলীর ছেলে রকিবুল (২৩)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অটোরিক্সা ছিনতাই করার সময় মেম্বার গট্টি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে অটোরিক্সাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জনান তিনি।

বিধান মন্ডল 

সালথা ফরিদপুর 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীর কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে লিঙ্গ কর্তনের ঘটনা
  • গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম