Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় স্কুল ক্রিকেটের উদ্বোধনী খেলায় সরকারি উচ্চ বিদ্যালয় ৭৬ রানে জয়ী

Bangla FMbyBangla FM
১:৫০ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় সরকারি উচ্চ বিদ্যালয় ৭৬ রানে জয়ী হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টায়  সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেড’র পৃষ্ঠপাষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার হেড অব ব্রাঞ্চ জালাল আহমেদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব, এ্যাডহক কমিটি, সাজেক্রীস মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীসের প্রাক্তন যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম. আখতারুজ্জামান মুকুল সহ ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়বৃন্দ। 

উদ্বোধনী খেলায় সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৪ ওভার ৪ বল খেলা ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রান করতে সক্ষম হয়। 

১৮০ রানের জবাবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ব্যাট করতে নেমে ২৯ ওভার ১ বল খেলে ১০ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৭৬ রানে জয় লাভ করে।সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ জনি ৫টি উইকেট লাভ করে।

খেলায় আম্পায়ার হিসাবে শেখ আসিফ কবির হিরন ও মো. ফজলুল করিম স্কোরার হিসাবে আব্দুস সামাদ খেলা পরিচালনা করেন। 

আগামীকাল একই মাঠে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম