Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে নসিমন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

Bangla FMbyBangla FM
১০:১৩ am ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিখোলা এলাকায় সদরপুর টু আটরশি আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর ছেলে সঞ্জয় দরানী (২৪)। তিনি রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদরপুর বাজার থেকে একটি নছিমন বাইশরশির দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়া থেকে একটি মাহিন্দ্রা সদরপুরের দিকে আসছিল। পথে কালিখোলা এলাকায় প্রশিকা অফিসের সামনে নছিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে যায় এবং চালক গুরুতর জখম হয়ে পাকা সড়কের ওপর ছিটকে পরেন।

পরে স্থানীয়রা অচেতন থাকা ওই চালককে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছিলো।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, নিহতের পিতা ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তরের একটি আবেদন করেছেন। একটি স্ট্যাম্পে নিহতের মা, বাবা, বোন, মামা, নিকটাত্মীয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষর এবং উপস্থিতিতে একটি সাধারণ ডায়েরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত
  • গণতন্ত্রের মুক্তির জন্য সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন : তারেক রহমান
  • নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো
  • আখাউড়ায় সূর্যমুখী বাগানে প্রকৃতি প্রেমীদের ভিড়
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম