Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রায়পুরে ধর্ষণের শিকার গৃহবধূ

Bangla FMbyBangla FM
৪:০৮ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে তিন সন্তানের জননী এক গৃহবধূ (৪৬) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। রাতের আধাঁরে হাত-পা বেধে একই এলাকার আলমগীর হোসেন (৩২), মিলন হাওলাদার (২৮) ও অজ্ঞাত এক ব্যক্তি দলবদ্ধভাবে এ ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্ত গৃহবধূ জানিয়েছেন। ওই ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ৩ জনকে আসামী করে ক্ষতিগ্রস্ত নারী মামলা করেছেন।

ক্ষতিগ্রস্ত গৃহবধূ জানান, স্থানীয় মোল্লারহাট বাজারের পাশে বালুর মাঠ এলাকায় তারা বসবাস করেন। শুক্রবার রাতে তিনি শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী বাজারে কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্তরা তার ভ্যানচালক স্বামীর দুর্ঘটনার শিকার হওয়ার মিথ্যা তথ্য দিয়ে দরজা খোলায়। এরপর তারা ৩ জন মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এলাকার এক খামারীর গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে আলমগীরকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। 

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেন আগেই গরু চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার পর অপর অভিযুক্ত মিলন হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে রায়পুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ জামিলুল হক ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হাসনাত আব্দুল্লাহ
  • বাকেরগঞ্জ-৬ আসনে ধানের শীষে এগিয়ে বিএনপি
  • নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
  • ৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
  • যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম