Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান দুদিন আগে নিখোঁজ পরিবারের দাবি পরিকল্পিত হত্যা 

Bangla FMbyBangla FM
২:০৭ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

০২.০২.২৫

বিয়ের দুদিন আগে নিখোঁজ ২জানুয়ারি নদীর পার থেকে জয়পুরহাট সদরের ধারকি শতিঘাটা তুলশী গঙ্গা নদীর পার থেকে মাহমুদুল পিপাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 রোববার (২ ফেব্রুয়ারী)  দুপুর বারটার দিকে এক নারী গাছের পাতা কুড়াতে গিয়ে গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মাহমুদুল হাসান পিপাস (২৮) জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।  সে জয়পুরহাট শহরে ঔষধ  কোম্পানিতে চাকুরি করতো। বর্তমানে জয়পুরহাট শহরের  ধানমন্ডি এলাকায় ভাড়া থাকতো। 

পুলিশ ও নিহতের পরিবার ও স্থানীয়রা  জানায়, গত শুক্রবার তার বিয়ের দিন ধায্য ছিল। এর দুদিন আগে ২৯ জানুয়ারী সকাল ৯ টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়।  এরপর সে আর বাড়ি ফিরে নাই। তার মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করেও সন্ধান মিলেনি। এ ঘটনায়  নিহতের বড় ভাই মেসবাহুর ৩০ জানুয়ারি  জয়পুরহাট সদর থানায় একটি নিখোঁজের ডাইরি করেন। রোববার ২জানুয়ারি  সদর উপজেলার ধারকি শতিঘাটি এলাকায় তুলশী গঙ্গা নদীর পারের নির্জন একটি বাগানে ঝুলন্ত অবস্থায়  পিপাসের মরদেহের সন্ধান মিলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। 

নিহত পিপাসের বন্ধু শুভ হোসেন বলেন, তার বন্ধু বিয়ের প্রস্ততি নিচ্ছিল। গত শুক্রবার তার বিয়ের দিন ছিল। এজন্য তিনি কমিউনিটি সেন্টারের ভাড়াও পরিশোধ করেছেন হঠাৎ করে তার বন্ধু বিয়ের দুদিন আগে  নিখোঁজ ও আজ তার মরদেহ উদ্ধার হয়েছে।  এটি একটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু  বিচার দাবী তার।

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, তাঁর ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এর আগে ৩০ জানুয়ারি সদর থানায়   নিখোঁজের সাধারণ ডাইরী করেছি। আমি এই মৃত্যু মেনে নিতে পারছিনা।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন বলেন, এ ঘটনায় ৩০ জানুয়ারী থানায় একটি নিখোঁজ ডাইরী হয়েছে।  আজ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়না তদন্তে শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যাটোর ইরান যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই: রুটে
  • ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা, মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম