Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর বিপাকে যুবদল নেতা

Bangla FMbyBangla FM
২:১১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে সাবেক এমপি আমির হোসেন আমুর একান্ত সহকারী কিরন সহ আওয়ামী নেতাদের বিরুদ্ধে মামলা করে বিপাকে যুবদল নেতা। রবিবার, সকালে ঝালকাঠি প্রেস ক্লাব হল রুমে এক সংবাদ সম্মেলনে নলছিটি উপজেলা যুবদলের নেতা মায়েল আহম্মেদ ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। 

মায়েল আহম্মেদ বলেন, ৮ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি স্থানীয় কিছু ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে একটি মামলা (মামলা নম্বর ১/২৫) দায়ের করেন। তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠী নাশকতা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারির সঙ্গে জড়িত। তিনি সাবেক এমপি আমি হোসেন আমুর একান্ত সহকারি ফখরুল মজিদ কিরন, মনির হোসেন তালুকদার, কৃষক লীগ কুলকাঠী ইউনিয়ন সভাপতি স্বপন সমাদ্দার সহ আরো অনেকের বিরুদ্ধে মামলাটি করেন।

তিনি নলছিটি আওয়ামী লীগ নেতা ইউনুস ফকির, যুবলীগ নেতা মনির চৌধুরী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেমল মণ্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে অভিযোগ করেন যে, এই ব্যক্তিরা সরকারি সম্পত্তি দখল করে প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি করেছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত। মায়েল আহমেদ বলেন, মামলার আসামিরা তাকে এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে। 

পুলিশ প্রসঙ্গে মায়েল আহমেদ বলেন, নলছিটি থানার কিছু পুলিশ কর্মকর্তা এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সহযোগী হিসেবে কাজ করছে এবং মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন নলছিটি থানার সেকেন্ড অফিসার শহিদুল ইসলাম, যাকে তিনি ফ্যাসিবাদীদের দালাল বলে অভিহিত করেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি), যিনি মামলাটির বিষয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

সংবাদ সম্মেলনে যুবদল নেতার দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। পুলিশ আইনের ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এস.এম. পারভেজ 

ঝালকাঠি ০২/০২/২০২৫

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ
  • কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হাসনাত আব্দুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম