Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে দারিদ্র্যের মানুষে হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে

Bangla FMbyBangla FM
৮:৪৭ am ৩১, জানুয়ারী ২০২৫
in মতামত
A A
0

বাংলাদেশে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ১৯.২ শতাংশে দাঁড়িয়েছে। শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে ২০ শতাংশেরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘পোভার্টি ম্যাপ অব বাংলাদেশ, ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পোভার্টি ম্যাপ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি যৌথভাবে আয়োজন করে বিবিএস, বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। 

পোভার্টি ম্যাপে দেখানো হয়েছে, গ্রামে দারিদ্র্য কমেছে। হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভেতে গ্রামে দারিদ্র্যের হার ছিল ২০.৫ শতাংশ, যা পোভার্টি ম্যাপ অব বাংলাদেশ ২০২২ এর সার্ভেতে কমে হয়েছে ২০.৩ শতাংশ। অন্যদিকে, শহর এলাকায় দারিদ্র্য বেড়েছে ১.৮ শতাংশ। আগে শহরে দারিদ্র্যের হার ছিল ১৪.৭ শতাংশ, তা এখন বেড়ে হয়েছে ১৬.৫ শতাংশ।

দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬.৬ শতাংশ এবং সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে ১৫.২ শতাংশ। রংপুরে দারিদ্র্যের হার ২৫ শতাংশ। দারিদ্র্যের হার রাজশাহী বিভাগে ১৬.৩ শতাংশ, সিলেট বিভাগে ১৮.৫ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২২.৬ শতাংশ, খুলনা বিভাগে ১৭.১ শতাংশ এবং ঢাকা বিভাগে ১৯.৬ শতাংশ।

তথ্য অনুযায়ী, দারিদ্র্য বেড়েছে সিলেট, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগে। বরিশালে দারিদ্র্যের হার বেশি হলেও তা আগের ২৬.৯ শতাংশ থেকে ০.৩ শতাংশ কমে হয়েছে ২৬.৬ শতাংশ। 

হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভেতে ঢাকার দারিদ্র্যের হার ছিল ১৭.৯ শতাংশ, যা পোভার্টি ম্যাপ অব বাংলাদেশ ২০২২ সার্ভেতে বেড়ে হয়েছে ১৯.৬ শতাংশ।

পোভার্টি ম্যাপে আরও দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। এখানে দারিদ্র্যের হার ৬৩.২ শতাংশ। ২০১০ সালের সার্ভেতে এ উপজেলায় দারিদ্র্যের হার ছিল ৪৬.৬ শতাংশ। ঢাকার পল্টনে দারিদ্র্যের হার সবচেয়ে কম ১ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সামনো লাওসন পার্সিমেন্ট এবং বিশ্বব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রোগ্রাম লিডার এস আমের আহমেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিউদ্দিন আহমেদ। 
 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈশ্বরগঞ্জে দুধে পানি, অভিযানে মিলল প্রমাণ
  • দেশের স্বার্থকে সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সুনামগঞ্জে নির্বাচনী প্রতিহিংসার জেরে আরাফাতের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম