Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত

Bangla FMbyBangla FM
১২:১২ pm ০৩, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ৭ জুন (শুক্রবার) সকাল সাড়ে সাতটায় ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে এই প্রধান জামাত একই দিনে সকাল আটটায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ জুন) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত সরাসরি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারও প্রতি বছরের মতো বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত আয়োজন করা হয়েছে। প্রথম জামাত হবে সকাল সাতটায়, এরপর দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয়টি নয়টায়, চতুর্থ জামাত সকাল দশটায় এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজধানীর খ্যাতনামা মসজিদ ও ঈদগাহ মাঠে এবং দেশের বিভিন্ন জেলার প্রধান ঈদ জামাতগুলোর সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে জানানো হবে। সরকার ও ইসলামিক ফাউন্ডেশন ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

Tags: সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম