Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক সেনা সদস্য হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন-স্মারকলিপি

Bangla FMbyBangla FM
১:৫২ pm ১১, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সাঘাটা ফুলছড়ি সংবাদদাতাঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সেনাবাহিনীর সাবেক সদস্য রুহুল আমিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে হত্যার বিচারের দাবিতে অস্থায়ী সেনা ক্যাম্প, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও জেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তারা জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে তারা তিন ভাই আহত হন। গুরুতর আহত হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ভোররাতে মারা যান সারে সেনা সদস্য রুহুল আমিন। 

বক্তারা এ ঘটনায় জড়িত সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আইয়ুব আলী প্রধান, শাহাদত হোনে মাজু, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার আমিনল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জামিল আহমেদ, আনোয়ার হোসেন, মো. আবু তাহের, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার এনামুল হক, ফুলছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে ঘণ্টব্যাপী এ মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন ভবনে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জের কাছে স্মারকলিপি দেন। পরে সেখান থেকে আবারও মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম