Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
5:18 pm 22, April 2025
in সারাদেশ
A A
0

রহমতউল্লাহ আশিক 

নওগাঁ 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (জেসিএমএস) উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার পথ ও প্রস্ততি“ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আজ ২২ এপ্রিল(মঙ্গলবার) বিকেল ৩টায়  আয়োজিত এ সেমিনারে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, প্রস্তুতির কৌশল এবং চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মো. এহসানুল করিম চৌধুরী এবং মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ । 

জেসিএমএস বিভাগের  কো-অর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি সেমিনারে উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘‘ সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতা ও যোগাযোগের শিক্ষার্থীদের অবশ্যই বাস্তব জগতের সাংবাদিকতা  ও যোগাযোগ জগতের সাথে পরিচিত হতে হবে।‘‘ এজন্য তিনি একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন।

সেমিনারে মূল আলোচনায় যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মোঃ এহসানুল করিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই পেশায় সফল হতে হলে ধৈর্য্য ও আত্মউন্নয়ন অত্যন্ত জরুরি। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে উন্নত করার মানসিকতা একজন সাংবাদিককে এগিয়ে নিয়ে যায়।‘‘  

মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ বলেন, “বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ হলো বিজ্ঞাপনদাতাদের চাপের বাইরে থেকে নীতিগত সাংবাদিকতা করা। একজন পেশাদার মিডিয়া কর্মীকে ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হলে অনেক সময় ঝুঁকি ও চাপ মোকাবিলা করতে হয়। তবে সততা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখার বিকল্প নেই।‘‘ 

টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এই সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, এ ধরনের সেশন শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি পেশাগত অনুপ্রেরণা এবং বাস্তব জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি
  • ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
  • দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য : আকরাম আলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম