Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

Bangla FMbyBangla FM
৫:২৬ am ২০, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0
Oplus_131072

Oplus_131072

আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল থেকে:

শিক্ষা মন্ত্রণালয়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা চান এমন একজন ভিসি, যিনি দীর্ঘদিন ধরে উঠতে থাকা সমস্যাগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ঘটাবেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইফতেখার রহমান বলেন, “আমরা এমন একজন ভিসি চাই, যিনি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় পরিবেশে দৃঢ় নেতৃত্ব দিয়ে সকলের মতামতকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। আমরা আশা করি তার হাত ধরে ববি র‍্যাংকিংয়ে উন্নীত হবে এবং ক্যাম্পাসে ন্যায়, মানবিকতা ও সাফল্যের পরিবেশ বিরাজ করবে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের তৌহিদুল ইসলাম বলেন, “২০১১ সালে প্রতিষ্ঠার পর অনেক ভিসি এসেছেন, কিন্তু অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে তেমন ফলাফল আসেনি। নতুন ভিসিকে আমরা চাই শিক্ষার্থীদের চাহিদা বুঝতে পারবে এবং শিক্ষাব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে।”

তৌহিদুলের সহপাঠী রবিউল খান বলেন, “আমরা সেশনজট নিরসন, দ্রুত ফলাফল প্রকাশ, নিয়মিত ক্লাস ও ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি। আরও চাই রাজনৈতিক প্রভাবমুক্ত, শিক্ষাবান্ধব পরিবেশ, নিরাপত্তা, আবাসন ও খাবারের মান উন্নয়ন। ভিসির উচিত শিক্ষার্থীদের অভিভাবকের মতো ভূমিকা রাখা।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাহীন বলেন, “আমরা চাই দায়িত্ববান, জবাবদিহিমূলক ও দলনিরপেক্ষ ভিসি, যিনি শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দেবেন এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখবেন। পাশাপাশি তিনি ৫ আগস্টের ছাত্র আন্দোলনের মূল চেতনা রক্ষা করবেন এবং সুষ্ঠু শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন।”

উল্লেখ্য, গত ১৩ মে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিনকে অপসারণ করা হয়। তার স্থলে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম