Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় গরুর চালান চোরাকারবারি সহ ধর্মপাশায় আটক

Bangla FMbyBangla FM
১১:৪৪ am ১০, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট:


ভারতীয় গবাধিপশু (গরু)’র চালান সহ পাঁচ চোরকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ ৪টি পিক আপ বোঝাই ১৯টি গরু জব্দকরণ সহ ওই চোরকারবারিদেরকে আটক করে রবিবার ভোররাতে।


সোমবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ তথ্য  নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হল, ধর্মপাশা থানার পাশের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।
ওসি জানান, মধ্যনগর থানা পাশ^বর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাইকুরাটি পাঁকা সড়কের উপর ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিক আপ বোঝাই ১৯টি ভারতীয় চোরাচালানের গবাধিপশু (গরু) জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ সহ গরুর মুল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
আটক পাঁচ চোরাকারবারির নামোল্ল্যেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৬ চোরাকারবারির নামে ধর্মপাশা থানায় রবিবার সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন, বাঙ্গালভিটা সীমান্ত জনপদের একাধিক লোকজন জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ  চার চোরকারবারিকে আটক করে থানায় দিয়েছেন মামলাও হয়েছে।
সীমান্তবাসীর অভিযোগ মধ্যনগর থানা পুলিশের কিছু অসৎ অফিসারকে ম্যানেজ করে চোরাকারবারিরা ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, থান কাপড়, শাড়ী, থ্রী পিস,কম্বল ঔষধ  চিনি, ফলমুল, মসলা, কসমেটিকস, গরু , মহিষ, মোটরসাইকেল, গোলকাঠ, বাঁশ চোরাচালানের মাধ্যমে ঘুস দিয়ে  এপারে নিয়ে আসছে প্রতিনিয়ত এবং সুপারী, রসুস,মাছ, সিমকার্ড, মোবাইল ফোন সেট সহ নানা মালামাল ভারতে পাচার করেই যাচ্ছে।    
সিলেট -১০-০২-২৫

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত
  • বান্দরবানে আগুনে তেল-গ্যাসের দোকানসহ ২ গোডাউন পুড়ে ছাই
  • আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান
  • সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
  • চাটখিলে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম