Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র,গুলি,ককটেলসহ গ্রেপ্তার-২

Bangla FMbyBangla FM
৭:৪৩ am ১১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ-২জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরী ১টি পিস্তল , দেশীয় তৈরী ওয়ান শুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল-১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। এর আগে,গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো.ইমাম হোসেন (৫০)।  

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  

বার্তা প্রেরক

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম