১৪ ঘন্টা আগে
আজকের লংমার্চ সব জায়গায় চাঁদাবাজি বন্ধ করার দাবিতে, দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে। সরকারকে আমরা বলছি, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যে কোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।