১ দিন আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশীজনদের ওপর একের পর এক হামলা হচ্ছে। একজন সংসদ সদস্যের (সংরক্ষিত নারী আসন) বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজন হবেন। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।