২২ ঘন্টা আগে
সরকারের কাছে প্রশ্ন, পাসপোর্টসেবায় এই দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করা হোক। কারণ ডিজিটাল বাংলাদেশের পর নাগরিকেরা এখন এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেট লাগবে, কিন্তু কাজ শেষ করতে দালাল লাগবে না।