১ দিন আগে
জাতীয় নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর শুকরিয়া যে মানুষ তাদের এত ভালোবাসা দিয়েছেন। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সত্, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আল্লাহ যেন তার রহমতের চাদরে সবাইকে আবৃত রাখেন এবং সহযোগিতা করেন।