১ দিন আগে
এক কেজি মাল্টা ৫৫০ টাকা। গত দুই মাস ধরে এমন অস্বাভাবিক দামে এই ফলটি বিক্রি হচ্ছে। নথিপত্র বলছে, আমদানিতে প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য মাত্র ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ ও মুনাফা মিলিয়ে প্রতি কেজি মাল্টার সর্বোচ্চ খরচ হওয়ার কথা ২১০ টাকা। অর্থাৎ খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কোনোভাবেই ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।