২ দিন আগে
ছাত্র-জনতার বিপ্লবে হাসিনা পালিয়ে যাবার পরে আহসান মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভার্নর করা হয়। তার অধীনে সংস্কারের উদ্যোগে আগের মতো এক পরিবারের সর্বোচ্চ দুইজন এবং সর্বোচ্চ টানা ৬ বছর মেয়াদের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া পর্ষদের অন্তত ৫০ শতাংশ স্বাধীন পরিচালক হবেন এমন প্রস্তাবও করা হয়। এছাড়া পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণের বিষয়টিও পরিচালকের দায়িত্ব হবে।