১ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসী সুন্দর বাংলাদেশ পাওয়ার আশা করেছিল; কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর বাস্তবে তা হয়নি। এখনো বিগত সরকারের আমলের ধারাবাহিকতাই চলছে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তবে সরকার কোন ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম।