Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুদ-ঘুষ ও জুলুমের বিরুদ্ধে বয়ান: চাকরি ছাড়তে বাধ্য হলেন ইমাম

Bangla FMbyBangla FM
৭:১২ am ১৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি মসজিদে সুদ-ঘুষ ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে মুসল্লিদের রোষানলে পড়ে ইমামতির দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন হাফেজ মো. হামিদুল ইসলাম নামে এক ইমাম।

ঘটনাটি ঘটে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী সরকার পাড়া জামে মসজিদে। ইমাম হামিদুল ইসলাম গত চার বছর ধরে ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, বিগত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় কিছু মুসল্লির কাছে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালিগালাজের শিকার হন তিনি। এরপর সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ার পর থেকে শুরু হয় তাকে সরিয়ে দেওয়ার নানান অপতৎপরতা।

রমজান মাসে তারাবির নামাজে অংশ নিতে না দেওয়া, সামাজিকভাবে বঞ্চনা এবং মসজিদের নাম পরিবর্তন করে চিকনী উত্তরপাড়া জামে মসজিদ নামে চালু করার ঘটনাও ঘটে।

ইমাম হামিদুল ইসলাম বলেন,

“আমি চার বছর ধরে এখানে ইমামতি করছি। মুসল্লিদের দৃষ্টিভঙ্গি সঠিক পথে আনার উদ্দেশ্যে আমি সুদ-ঘুষ ও অন্যায়ের বিরুদ্ধে বয়ান করেছি। কিন্তু তারা তাতে ক্ষুব্ধ হয়ে আমাকে গালাগাল ও অপমান করেছে। বাধ্য হয়েই আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি।”

এ ঘটনায় প্রতিবাদ করায় জাহাঙ্গীর আলম সরকার হারুন নামের একজন মুসল্লিকেও সমাজচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছামছুল সরকার বিদ্যুৎ বলেন,

“ইমামকে ‘রাজাকারের বাচ্চা’ বলা হয়েছে, এটা সত্য। তবে সুদ-ঘুষ নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না।”

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন,

“আমি ঘটনাটি সরাসরি অবগত নই, তবে লোকমুখে শুনেছি। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী।”

Tags: সুদ-ঘুষ ও জুলুমের বিরুদ্ধে বয়ান: চাকরি ছাড়তে বাধ্য হলেন ইমাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরুড়া ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা জাকারিয়া তাহের সুমন এমপিকে
  • মান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • বীরগঞ্জে মাঠে মাঠে চলছে ধানের চারা রোপণ
  • ঈদযাত্রায় ট্রেন সেবা বিঘ্নের আশঙ্কা, রেলওয়ে কারখানায় কোচ মেরামতে যন্ত্রাংশের সংকট
  • সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম