Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কমলগঞ্জে বিজিবির জনসচেতনামূলক সভা

Bangla FMbyBangla FM
৭:২৯ am ১৫, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

 সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল এগারোটায় মৌলভীবাজারের  শ্রীমঙ্গল  ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে এর আওতাধীন মোকাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ উপজেলার  গোলের হাওর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায়  অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি।তিনি  বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম। কারণ আপনারা এখানে যুগের পর যুগ ধরে এখানে বসবাস করে আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা এবং বিজিবি’র টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও উক্ত সভায় ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশো মানুষ  উপস্থিত ছিলেন।

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

Tags: প্রশাসনবিজিবির জনসচেতনতামূলক সভা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • লালমনিরহাটে কড়া নজরদারিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
  • জুলাই নিয়ে বিদ্রূপাত্মক ফেসবুক পোস্ট নিয়ে ডোমারে সমালোচনার ঝড়
  • চীনের সঙ্গে যৌথ গবেষণা ও পিএইচডির সুযোগ, বাকৃবিতে সিএইউ হাব চালু
  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম