Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি: মির্জা আব্বাস

Bangla FMbyBangla FM
১১:৩১ am ১৪, ফেব্রুয়ারী ২০২৫
in বিশ্ব, রাজনীতি
A A
0

আসন্ন রমজান ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।

মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নিষ্ঠাবান ১০ জন কর্মী হলেই চলবে। হাজার হাজার লোক দরকার নেই। দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।

মির্জা আব্বাস আরও বলেন, অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেয়া যাবে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম