Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ, খুনের পর খুনিরা এলাকায় উল্লাস করে মিছিল করে

Bangla FMbyBangla FM
৫:২১ pm ১০, জুন ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত বাঙ্গাখাঁ ইউনিয়নের জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলনে আয়োজন করেছে জেলা জামায়াত। ১০ জুন (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সম্মেলনে লিখিত বক্তব্য জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী বলেন, গত বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মসজিদের ইমাম কাউছার আহমেদ উপর স্থানীয় রিয়াজ,রণি,কামাল মেম্বার,সোহাগ, রকি, বাবুল, সাহেদ, সুমন, স্বপনসহ ১৫/২০ সন্ত্রাসী হামলা চালায়।


পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে ভয় দেখায় বাধ্য হয়ে তিনি বাড়িতে চলে আসার ওই রাতেই মারা যায়। এ ঘটনায় ৫ দিন পার হলেও মামলার কোন আসামী করেনি পুলিশ। ঘটনার দিন হামলা ও কাউছার নিহত হওয়ার পর খুনিরা এলাকায় স্লোগান দিয়ে উল্লাস করে মিছিল করে।
 এ ছাড়া জেলা বিএনপি কর্তৃক সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যে দিয়েছে দিয়েছে বলে অভিযোগ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। সম্মেলনে ঢাকা উত্তর মহানগরী জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির এ আর হাফিজ উল্যা,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড: মহসিন কবির মুরাদ, পৌর শাখা সভাপতি আবুল ফারাহ নিশান উপস্থিত ছিলেন।


 উল্লেখ্য, নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে ও বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে ৮ জুন (রোববার) রাতে  নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tags: সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ খুনের পর খুনিরা এলাকায় উল্লাস করে মিছিল করে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার
  • ড.শেখ ফরিদুলকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী
  • তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম