Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ কেটেছে ফিরনি, মাংস আর রুই মাছের আয়োজনে

Bangla FMbyBangla FM
৯:২৮ am ১২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল:  

বাইরের পৃথিবীতে ঈদের আনন্দ যতটাই রঙিন, তারই ছোঁয়া ছিল যশোর কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের ভেতরও। ঈদের নামাজ, বিশেষ খাবার এবং সীমিত বিনোদনের মধ্য দিয়ে ঈদের দিনটি উদযাপন করেছেন কারাগারের ১ হাজার ২৫৫ জন বন্দি। এদের মধ্যে নারী বন্দি রয়েছেন ৫৫ জন। ঈদে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান যশোরে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার নুরশেদ আহমেদ ভূইয়া। 

কারাগার সূত্র জানায়, শনিবার (১০ জুন) সকাল থেকেই বন্দিদের জন্য শুরু হয় ঈদের আয়োজন। সব বন্দিই এতে অংশ নেন সমানভাবে—খাবার ও আচরণে ছিল না কোনো শ্রেণিভিত্তিক বিভাজন। বন্দি অবস্থায় ঈদ উদযাপন করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের বিভিন্ন উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও। কেউ কেউ ‘ভিআইপি’ সুবিধা প্রত্যাশা করলেও কারা কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। কারা সূত্রে জানা যায়, বন্দিদের অনেক স্বজন বাড়িতে রান্না করা খাবার কারাগারে নিয়ে আসেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নির্ধারিত বন্দিদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও এদিন বন্দিদের স্বজনদের সাথে দেখার ব্যবস্থা কারে কর্তৃপক্ষ। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, বন্দিরা নিজেরা ঈদের আগের রাতেই কারাগারের ভেতরে রঙিন কাগজ দিয়ে নামাজের জায়গা সাজিয়ে নেন। এটি ছিল সম্পূর্ণ তাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মিষ্টিমুখ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।  সকালবেলায় বন্দিদের দেওয়া হয় ফিরনি ও মুড়ি। দুপুরের খাবারে পরিবেশন করা হয় পোলাও, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি এবং পান-সুপারি। আর রাতের মেন্যুতে ছিল সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। জেলার বলেন, চেষ্টা করেছি বন্দিরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। আমরা আন্তরিকভাবে আপ্যায়ন করেছি, এতে বন্দিরা সন্তুষ্ট হয়েছেন।

উল্লেখ্য, যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা এক হাজার ২৫৫ জন। এর মধ্যে এক হাজার ২০০ জন পুরুষ এবং ৫৫ জন নারী বন্দি। জেলা আওয়ামলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ছাড়াও কারাগারে ঈদ কাটিয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন, মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই
  • বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম