Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি জলমহাল দখলমুক্ত, রাজস্ব আদায় শুরু

Bangla FMbyBangla FM
১১:০৫ am ২৭, মার্চ ২০২৫
in বাংলাদেশ, সারাদেশ
A A
0

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি তিনটি জলমহাল অবৈধ দখলমুক্ত করে পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ৫ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালিত হয়। এর মাধ্যমে সরকারের রাজস্ব ঘাটতি পূরণ হবে এবং সংশ্লিষ্ট অঞ্চলে মাছ আহরণের কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে।

বিন্দারাণির দিঘি:

পৃথিমপাশা ইউনিয়নে অবস্থিত ৭ একর আয়তনের বিন্দারাণির দিঘি দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। একাধিক মামলার কারণে দিঘিটি সরকারের নিয়ন্ত্রণে আসেনি। তবে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ইজারার কার্যক্রম শুরু করে এবং ২ লাখ ৫ শত টাকায় নিলামের মাধ্যমে দিঘিটি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। ১১ বছর পর পুকুরটি সরকারের অধীনে এসেছে।

হ্যালিপ্যাড পুকুর:

কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অবস্থিত ২ একর আয়তনের হ্যালিপ্যাড পুকুরটি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক মহলের দখলে ছিল। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পুকুরটি সরকারী ব্যবস্থাপনায় নিয়ে এসে সায়রাত রেজিস্ট্রারভুক্ত করেছে। পুকুরটি পুনরুদ্ধার হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় মাছ ধরার নিলাম কার্যক্রম শুরু হয়েছে।

কাটুয়া বিল:

ভূকশিমইল ইউনিয়নের শশারকান্দি মৌজায় অবস্থিত ২৬ একর আয়তনের কাটুয়া বিলটিও স্থানীয় প্রভাবশালী মৎস্যজীবী মহল দ্বারা অবৈধভাবে দখল করা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের উদ্যোগে এই বিলটি সরকারী জলমহাল হিসেবে অনুমোদিত হয়েছে এবং এখন ইজারার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের মন্তব্য:

তিনি বলেন, “জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন স্যারের নির্দেশনায় আমরা সরকারি জলমহালগুলো অবৈধ দখলমুক্ত করেছি। এখন থেকে সরকারের কোষাগারে প্রচুর রাজস্ব জমা হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
  • পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীমঙ্গলে হাজী মুজিবের উঠান বৈঠক
  • পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
  • আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম