রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা বেশি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ ধরনের অপরাধে জড়িত যে–কেউই আইনের বাইরে থাকবে না।
শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া দেওয়া হবে না।”
তবে একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি মন্তব্য করা থেকে বিরত থাকেন।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সেই তারিখ অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

