Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মনোনয়ন ও অর্থ পাচারের অভিযোগে জি এম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Bangla FMbyBangla FM
১১:৩৩ am ২০, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, দলীয় পদ-বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, জি এম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে তিনি ১৮ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, দলীয় পদ-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র আরও জানায়, জি এম কাদের নামে-বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক।

দুদকের এই অনুসন্ধান রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো জি এম কাদেরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags: জাতীয় পার্টির চেয়ারম্যানজি এম কাদেরদুর্নীতি দমন কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম