Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

Nuri JahanbyNuri Jahan
১:২১ pm ২১, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার রাতে শিয়ালদহ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচে একটি মোবাইলের দোকানে যন্ত্রাংশ কিনতে যান। এ সময় যন্ত্রাংশের দাম নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ব্যবসায়ী হিন্দিতে ওই শিক্ষার্থীকে গালি দেন। এছড়া বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা করে। পরে ওই শিক্ষার্থী হোস্টেলে গিয়ে আরও কয়েকজন বন্ধুকে নিয়ে আবার দোকানটিতে যায়। তখন আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী জড়ো হয়ে তাদের ওপর হামলা করে। এতে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

 

মারধরের শিকার এক ছাত্র বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বলে গালি দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় আমাদের মারধর করা হলো, এমনকি ছুরি-বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে।’

কলকাতায় এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাপক্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘গুজরাটে মার খাই, রাজস্থানে মার খাই, এখন কি তবে কলকাতাতেও? এখানে বিজেপি নেই, তবুও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন?’

বিজেপি নেতা সজল ঘোষ মন্তব্য করেন, ‘শিয়ালদহ তো কলকাতার প্রবেশদ্বার। সেখানেই যদি বাংলাদেশি বলে মারধর হয়, তবে তদন্ত হওয়া জরুরি।’

মুচিপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছে মুচিপাড়া থানা পুলিশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম