Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিবি পুলিশের ওপর হামলা,চেয়ারম্যানসহ ৪৭ জন আসামি

Bangla FMbyBangla FM
৫:৩০ am ২৬, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের গেটে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেনসহ ৪৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী,গত ২০ মার্চ রাতে সরকার বিরোধী বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর পুলিশ সদস্যদের ঘিরে ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুইজন পুলিশ সদস্য আহত হন এবং ব্যবহৃত একটি গাড়ির গ্লাস ভেঙে যায়।  

ঘটনার পাঁচদিন পর ২৫ মার্চ মঙ্গলবার, মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এসআই এএইচএম মাহমুদুর রহমান বাদী হয়ে রাজনগর থানায় (মামলা নম্বর-৮) এজাহার দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

তবে ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন এ ঘটনায় সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়ে বলেন,“ঘটনার দিন ইউনিয়নে একটি সালিশি বৈঠক চলছিল। পুলিশ উপস্থিত হলে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়ে। আমি পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করি। কেউ যেন ক্ষতি না করে,তাই একজন গ্রাম পুলিশ গেইট তালা লাগিয়ে দেয়। পরে প্যানেল চেয়ারম্যান তালা খুলে দেন। কোনো হামলা,ভাঙচুর বা আগুন লাগানোর মতো ঘটনা ঘটেনি। একটি মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে।”

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন,“সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সদস্যরা গেইটে তালা মেরে অবরুদ্ধ হন এবং ইটপাটকেলে আহত হন। এ কারণেই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।”

রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল হাসান খান বলেন,“মামলার তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনাটি এখন স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রকৃত সত্য উদঘাটনে পুলিশের তদন্ত কতটা নিরপেক্ষ ও দ্রুত হয়,সেটিই দেখার বিষয়।

Tags: অপরাধডিবি পুলিশের ওপর হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম