Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা উপভোগ করবেন যেভাবে

Bangla FMbyBangla FM
২:১৬ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা
A A
0

আর মাত্র চারদিন বাকি। আট বছর পর মাঠে ফিরতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঠে না থেকেও আট দলের এই টুর্নামেন্ট সরাসরি উপভোগের উপায় দর্শকদের বাতলে দিয়েছে আইসিসি।

বৈশ্বিক এই টুর্নামেন্টর বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমগুলোর নাম শনিবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। জানানো হয়েছে কোথায় এবং কোন মাধ্যমে দেখা যাবে খেলা।

বাংলাদেশে দুটি টিভি চ্যানেল সরাসরি এই টুর্নামেন্টের সব খেলা সম্প্রচার করবে- টি-স্পোর্টস ও নাগরিক টিভি। ১৯ দিনের এই জমজমাট টুর্নামেন্ট দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম টাফি অ্যাপেও। সাবসক্রিপশনের মাধ্যমে এই অ্যাপে মোবাইলেও সরাসরি দেখা যাবে খেলা।

ভারতে দেখা যাবে জিওস্টারে। টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস-১৮ তে।

এবার ৯টি ভাষায় ধারাভাষ্য দেবে ভারতীয় চ্যানেলগুলো। ভাষাগুলো হলো- ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। আইসিসির কোনো ইভেন্টে এমন উদ্যোগ এবারই প্রথম।

পাকিস্তানের দর্শকরা খেলা দেখতে পারবেন পিটিভি ও টেন স্পোর্টসে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে দেশটিতে।

তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম